এক ক্রিকেট ম্যাচ কত কি না দেখালো! আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ানসের ১৭৬ রান তাড়া করতে করতে কিংস ইলেভেন পাঞ্জাব খেই হারিয়ে ম্যাচ নিল সুপার ওভারে। সেখানে মাত্র ৫ রান করে আবার মুম্বাইকে ৫ রানে আটকেও ফেলল পাঞ্জাব। এরপর আবার সুপার ওভার! সেখানে মুম্বাই ১২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাঞ্জাবকে। সেই রান দুই বল বাকি থাকতে পার করে পাঞ্জাব। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারে এসে মুম্বাইয়ের কাছ থেকে ২ পয়েন্ট ছিনিয়ে নিল পাঞ্জাব।
২০১৯ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের পর সুপার ওভারের নিয়ম পাল্টায়। গত বিশ্বকাপ ফাইনালে চার-ছক্কার সংখ্যার বিচারে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। এরপর আইসিসি কড়া সমালোচনার মুখে নিয়ম পাল্টায়। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচের ফয়সালা না হওয়া পর্যন্ত একের পর এক সুপার ওভার চলবেই। আজই প্রথমবার নতুন নিয়ম দেখা গেল ক্রিকেট মাঠে।
তবে ম্যাচ এতো দূর গড়ানোর কথাও ছিল না। দুবাইয়ের মাঠে মুম্বাই আগে ব্যাট করে কুইন্টিন ডি কক (৫৩) ও কাইরন পোলার্ডের (১২ বলে ৩৪) ব্যাটে ১৭৬ রান তোলে। সেই রান পাঞ্জাব সহজেই তাড়া করবে ভাবা হচ্ছিল, আর সেটি অধিনায়ক লোকেশ রাহুলের কারণে (৫১ বলে ৭৭)।
from WordPress https://ift.tt/2HkEdmc
via IFTTT