ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, শিবচর উপজেলার মুন্সির হাট বাজারে নিরাময় ফামের্সি নামের একটি ওষুধের দোকানে অ্যানালাইজার মেশিনের মাধ্যমে সব রোগনির্ণয় হওয়ার কথা বলে প্রতারণা করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ওই ফামের্সিতে থাকা পল্লিচিকিৎসক মাসুদ রানকে আটক করে অ্যানালাইজার মেশিনটি জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই পল্লিচিকিৎসককে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
from WordPress https://ift.tt/36Nb4sV
via IFTTT