ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
المشاركات

Diego Maradona Cremated: বাবা-মায়ের পাশেই সমাহিত মারাদোনা, ভক্তদের আটকাতে রবার বুলেট ছুড়ল পুলিশ | sports


বাবা-মায়ের পাশেই সমাহিত মারাদোনা, ভক্তদের আটকাতে রবার বুলেট ছুড়ল পুলিশ

মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানাতে ভক্তদের ঢল৷

#বুয়েনস আয়ার্স: বুূয়েনস আয়ার্সে সমাহিত করা হল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা৷ বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানীর একটি বেসরকারি সমাধিক্ষেত্রে ফুটবলের রাজপুত্রের শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ শেষকৃত্যের সময় শুধুমাত্র মারাদোনার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন উপস্থিত ছিলেন৷

গত বুধবার দিয়েগো মারাদোনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে শোকে মূহ্যমান গোটা আর্জেন্টিনা৷ তিন দিনের জাতীয় শোক ঘোষণা হয়েছে দেশে৷ মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর ভক্তরা৷ কেউ বা প্রিয় তারকার কফিনের উদ্দেশে ছুড়ে দিয়েছেন চুমু৷ মারাদোনার দশ নম্বর জার্সি পরেই ফুটবলের রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন অনেকে৷ তাঁর কফিন এক ঝলক দেখার জন্য বুয়েনস আয়ার্সের রাস্তায় মানুষের ঢল নেমেছিল৷

আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং জাতীয় দলের হয়ে তাঁর পরা দশ নম্বর জার্সি দিয়ে ঢেকে রাখা হয়েছিল মারাদোনার কফিন৷ সাধারণ মানুূষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাখা ছিল কফিন৷ সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইন পরেছিল৷

এক সময় মানুষের লাইন এক কিলোমিটার পেরিয়ে গিয়েছিল৷ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আশঙ্কায় শেষে ভিড় আটকানোর চেষ্টা করে পুলিশ৷ এমন কী, মারাদোনা ভক্তদের আটকাতে টিয়ার গ্যাস এবং রবার বুলেটও ব্যবহার করতে হয় বলে খবর৷

শেষ পর্যন্ত বাধ্য হয়েই মারাদোনার কফিন সরিয়ে নিয়ে শহরের প্রান্তে বেল্লা ভিস্তার একটি সমাধিস্থলের উদ্দেশ্যে নিয়েও যাওয়া হয়৷ সেখানে নিজের বাবা এবং মায়ের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয় ফুটবলের রাজপুত্রকে৷



Published by:
Debamoy Ghosh


First published:
November 27, 2020, 9:19 AM IST

পুরো খবর পড়ুন



Source link



from WordPress https://ift.tt/3o43BN5
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.