ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
পোস্টগুলি

India vs Australia 1st ODI: হার্দিক-ধাওয়ানদের লড়াই কাজে এল না, ৬৬ রানে হার হজম ভারতের | cricket


India vs Australia 1st ODI: হার্দিক-ধাওয়ানদের লড়াই কাজে এল না, ৬৬ রানে হার হজম ভারতের

Photo Courtesy: BCCI/Twitter

৬৬ রানে জয়ী অস্ট্রেলিয়া ৷

অস্ট্রেলিয়া: ৩৭৪/৬ (৫০ ওভার)



ভারত: ৩০৮/৮ (৫০ ওভার)



৬৬ রানে জয়ী অস্ট্রেলিয়া 

#সিডনি:  ৩৭৫ রানের বিশাল টার্গেট ৷ সফরের প্রথম ম্যাচ ৷ টিমে যতোই বড় বড় ম্যাচ উইনাররা থাকুন না কেন, এই রান তাড়া করে জেতাটা যে কোনও দলের পক্ষেই কঠিন ৷ সিডনিতে এদিন কোনও অঘটন ঘটাতে পারেননি কোহলিরাও ৷ হার্দিক-ধাওয়ানরা লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি ৷ ভারতের ইনিংস শেষ হয় ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে ৷ ৬৬ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ৷

ক্যাঙারুদের দেশে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে অন্তত তেমন সুবিধা করে উঠতে পারেন নি ভারতীয় বোলাররা ৷ ফিঞ্চ-স্মিথের জোড়া শতরানে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান স্কোরবোর্ডে তোলে অস্ট্রেলিয়া ৷ শুধু স্মিথরাই নন, রান পেয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (৬৯) এবং গ্লেন ম্যাক্সওয়েলও ৷ মাত্র ১৯ বলে ৪৫ রান করে দলের রানকে এদিন  ৩৫০-র গণ্ডি টপকাতে সাহায্য করেন ম্যাক্সওয়েল ৷

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার ওয়ার্নার এবং ফিঞ্চ ৷ ওয়ার্নার ৬৯ রান করে আউট হলেও অজি অধিনায়ক ফিঞ্চ (১১৪) এবং স্মিথ (১০৫) রান করেন ৷ সঙ্গে ছিল ম্যাক্সওয়েল ঝড় ৷ ভারতীয় বোলারদের এদিন প্রায় কাঁদিয়ে ছেড়েছেন অজি ব্যাটসম্যানরা ৷

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল মহম্মদ শামি ৷ ১০ ওভারে ৫৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ বুমরাহ, সাইনি ও চাহালের ঝুলিতে ১টি করে উইকেট ৷



Published by:
Siddhartha Sarkar


First published:
November 27, 2020, 6:06 PM IST

পুরো খবর পড়ুন





Source link



from WordPress https://ift.tt/3fNFi32
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.