ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
পোস্টগুলি

ভারতীয় বোলারদের কামাল, ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া, Australia are all out for 191. | cricket


ভারতীয় বোলারদের কামাল, ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া

ভারতীয় বোলারদের কামাল, ১৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া

ভারত ২৪৪ 

অস্ট্রেলিয়া ১৯১

৫৩ রানে লিড ভারতের

#অ্যাডিলেড: ব্যাটসম্যানদের খামতি পুষিয়ে দিলেন ভারতীয় বোলাররা৷ অ্যাডিলেড ওভালে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস৷এদিন বল হাতে জ্বলে উঠলেন রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও জসপ্রীত বুমরাহরা৷ অশ্বিন পেলেন চার উইকেট, যাদবের ঝুলিতে এল তিনটি ও বুমরা নিলেন দু’টি৷ মহম্মদ শামি ভাল বল করলেন ঠিকই, কিন্তু  উইকেটের মুখ তিনি দেখলেন না৷

২৩৩ রান ও চার উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনের সকালে খেলতে নেমেছিল ভারত৷  কিন্তু অজি বোলিং দাপটে মাত্র ২৪৪ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস৷

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান করে তাদের চাপে রাখাটা ছিল আকাশ-কুসুম কল্পনার মতো৷ কিন্তু বিরাট কোহলির বোলাররা এদিন এমনই পারফরম্যান্স দিলেন যে, ভারত এই টেস্টে চালকের আসনে চলে এল৷

ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে জোড়া ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া৷ দু’জনেই ৮ রান করেন ও বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরেন৷ এরপর তিনে ব্যাট করতে আসেন বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ৷  ১৯ বলের জন্য ক্রিজে ছিলেন তিনি৷ মাত্র ১ রান করে ফিরে যান তিনি৷ আর অশ্বিনের বলে অজিঙ্ক রাহানের হাতে ক্যাচ আউট হন স্মিথ৷

এরপর মার্নাস লাবুশানে কিছুটা হলেও ক্রিজে টিকে ছিলেন৷ কিন্তু তাঁর হাত শক্ত করতে এসে ট্র্যাভিস হেড ফিরে যান ৭ রান করে৷ কট অ্য়ান্ড বোল্ড হন অশ্বিনের বলে৷  হেড ফেরার সঙ্গে সঙ্গেই ক্যামেরন গ্রিন ফিরে যান ১১ রান করে৷ তিনিও শিকার হন অশ্বিনের৷ কোহলির হাতে ক্য়াচ তুলে দিয়ে আউট হয়ে যান৷  তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকা অস্ট্রেলিয়া এরপর লাবুশানেকেও হারিয়ে ফেলে৷ ৪৭ রান করে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি৷

সাত নম্বরে ব্যাট করতে আসা অজি অধিনায়ক টিম পেইন একমাত্র বুক চিতিয়ে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন৷ ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি৷ কিন্তু তিনি পাশে আর কাউকেই পাননি এগিয়ে যাওয়ার জন্য৷ প্যাট কামিন্স (০), মিচেল স্টার্ক (১৫), ন্যাথান লিয়ঁ (১০) ও জোশ হ্যাজেলউড (৮) অতিথির মতো এলেন আর গেলেন৷



Published by:
Subhapam Saha


First published:
December 18, 2020, 5:21 PM IST

পুরো খবর পড়ুন





Source link



from WordPress https://ift.tt/2WrEJD5
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.