ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

সান্তাহারে শীতবস্ত্র বিতরণ করলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক


আবু সাঈদ সাগর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে অসহায় বৃদ্ধ ও হরিজনদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় সান্তাহার পৌর শহরের ৫ ও ৭নং ওয়ার্ডে অসহায় বৃদ্ধ ও হরিজনদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় তিনি প্রতিটি গৃহে গিয়ে একটি করে কম্বল হাতে তুলে দেন, সেই সাথে সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, এ এস আই রুস্তম ফারুক, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং আসন্ন পৌরসভা নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: আলাউদ্দিন, স্বপন ঢালী, অর্জুন সিং প্রমুখ।



from WordPress https://ift.tt/37NZtvr
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.