ডোনাল্ড ট্রাম্পের অধীনে চার বছর অশান্ত সময় পার করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। যুক্তরাষ্ট্রে এ ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছেন একাধিক বিশ্বনেতা।
শিগগিরই হোয়াইট হাউসে নতুন বন্ধু পাওয়া যাবে বলে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা স্বস্তি প্রকাশ করেছেন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল বলেন, ‘একটি শক্তিশালী ইউরোপ, শক্তিশালী আমেরিকা এবং উন্নত বিশ্বের জন্য একটি নতুন প্রতিষ্ঠা চুক্তি তৈরি করা যাক।’
from WordPress https://ift.tt/38YK8Zj
via IFTTT