
Photo Courtesy- Instagram
খেলার মাঠে সবাই সমান। গায়ের রং কিছু প্রমাণ করে না। সিডনিতে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।এর ফলে আমাদের অস্ট্রেলিয়ানদের মুখ পুড়েছে।
#সিডনি: বর্ণবিদ্বেষ বিতর্কে এই মুহূর্তে উত্তাল ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পরপর দুদিন ভারতীয় ক্রিকেটারদের ( সিরাজ, বুমরাহ) লক্ষ্য করে অস্ট্রেলিয়ান দর্শকরা যে মন্তব্য করেছেন তা নিয়ে জল বহুদূর গড়াতে পারে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে আন্দাজ করে আগেই সরকারিভাবে ক্ষমা চেয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই ঘটনার পুনরাবৃত্তি না হওয়া এবং দোষীদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েছে তাঁরা। ইতিমধ্যেই গ্যালারি থেকে ছয় জন দর্শককে প্রথমে বহিষ্কার এবং পরে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। সিরাজকে জন্তুর নামে ডাকা হয়েছিল যা শোনা যাচ্ছে। বিরাট কোহলি থেকে হরভজন সিং, অশ্বিন থেকে পাকিস্তানের শোয়েব আখতার ঘটনার তীব্র নিন্দা করেছেন। অতীতে বিভিন্ন সময়ে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে তাঁদেরও যে এমন পরিস্থিতির সামনে পড়তে হয়েছে জানিয়েছেন এঁরা।মাঝে দুদিন সময়।
তারপর সিরিজের শেষ টেস্ট শুরু হবে ব্রিসবেনে। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। মাঠের ভেতরেই টিম পেন দর্শকদের এমন আচরনের প্রতিবাদে ভারতীয় ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছিলেন।এবার সোশ্যাল মিডিয়ায় ডেভিড ওয়ার্নার ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিলেন। বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন,”খেলার মাঠে সবাই সমান। গায়ের রং কিছু প্রমাণ করে না। সিডনিতে যা হয়েছে তা গ্রহণযোগ্য নয়।এর ফলে আমাদের অস্ট্রেলিয়ানদের মুখ পুড়েছে। আমি সিরাজ এবং ভারতীয় দলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করব অস্ট্রেলিয়ায় এমন ঘটনা আর ঘটবে না। ব্রিসবেনে দুর্দান্ত একটা টেস্ট ম্যাচ হবে আশা করি।”
পাশাপাশি তিনি জানিয়েছেন সিডনিতে ড্র তাঁদের কাছে খুব একটা ভাল ফল নয়। তবে শেষ দিনে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে ধৈর্য দেখিয়েছে তা সহজ ছিল না বলে জানিয়েছেন ওয়ার্নার। তবে অনেকেই মনে করছেন সিরিজ শেষ হলে এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর চাপ বাড়াতে পারে আইসিসি। আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে তাঁদের কাছে পুরো রিপোর্ট যেন এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেয়। দোষী প্রমাণিত হলে ওই দর্শকদের ক্রিকেট মাঠে ঢোকা বন্ধ হতেও পারে। পাশাপাশি মোটা জরিমানা দিতে হতে পারে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে। তাই পরিস্থিতি আপাতত স্বাভাবিক হলেও পরে এই নিয়ে জলঘোলা হবে না তা বলা যাচ্ছে না।
from WordPress https://ift.tt/2K5S9SA
via IFTTT