ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
পোস্টগুলি

Ind vs Aus: অজি আগ্রাসনকে বুড়ো আঙুল, শার্দুল-সুন্দরে ভর দিয়ে ভারতের স্কোর ৩৩৬ | Ind vs Aus: Latest update of day 3 of Brisbane test | cricket


Ind vs Aus: অজি আগ্রাসনকে বুড়ো আঙুল, শার্দুল-সুন্দরে ভর দিয়ে ভারতের স্কোর ৩৩৬

Photo Courtesy- Australian Cricket Team/ Twitter Video Grab

পাঁচ উইকেট হেজেলউডের৷

#ব্রিসবেন:  কুর্নিশ শার্দুল , কুর্নিশ ওয়াশিংটন – গাব্বায় দুই তরুণকে কুর্নিশ করল ক্রিকেট দুনিয়া৷ বাঘা বাঘা অস্ট্রেলিয়ার বোলারদের সামলালেন অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিচে৷ আর কখন সামলালেন যখন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩৬৯ তাড়া করতে নেমে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৬৷ সেই সময় সদ্য টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া দুই তরুণ৷ এদিন শার্দুল আউট হন ১১৫ বলে ৬৭ রান করে অন্যদিকে ওয়াশিংটন সুন্দর আউট হন ১৪৪ বলে ৬২ রান করে৷ তাঁদের ব্যাটে ততক্ষণে গাব্বায় ভারতের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার বিশেষণকে সরিয়ে দিয়েছে৷

এদিন সপ্তম উইকেটের জুটি ভাঙেন কামিন্স, তিনি বোল্ড করে দেন শার্দুল ঠাকুরকে৷ এরপর নভদীপ সাইনি এসে একেবারেই স্বচ্ছন্দ হতে পারেননি৷ তিনি আউট হন ৫ রান করে ৷ হেজেলউডের বলে স্মিথ তাঁর ক্যাচ ধরেন৷ এদিন ওয়াশিংটনকে প্যাভিলিয়নে ফেরান স্টার্ক তাঁর ক্যাচ নেন ক্যামেরন গ্রিন৷

এদিন গাব্বায় দুই তরুণের দায়িত্বশীল ব্যাটিংয়ের ফসল দুজনের নামের পাশেই অর্ধশতরান৷ শার্দুল এদিন ছক্কা মেরে অর্ধশতরানে পৌঁছন৷ আর অভিষেক টেস্টে এর চেয়ে স্বপ্নের পারফরম্যান্স কী হতে পারে, যা করে দেখালেন ওয়াশিংটন সুন্দর৷ তাঁর ব্যাটেও এল অর্ধশতরান৷

দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে শেষবেলার খেলা জমিয়ে হতে পারেনি৷ ২ উইকেটে ৬২ রান এই অবস্থায় তৃতীয় দিনের খেলা শুরু করে টিম ইন্ডিয়া৷ ক্রিজে ছিলেন তৃতীয় টেস্টে ইনিংস বাঁচানো পারফরম্যান্স দেওয়া চেতেশ্বর পূজারা ও এবারের টেস্ট সিরিজে শতরানকারী অধিনায়ক অজিঙ্ক রাহানে৷

কিন্তু ৯৪ বলে ২৫ রান করে আউট হয়ে যান পূজারা৷ হেজেলউডের বলে পেইনের হাতে বন্দি হন তিনি৷ এদিকে দলের ১৪৪ রানে আউট হয়ে প্যাভালিয়নের রাস্তা ধরেন অধিনায়ক রাহানে৷ স্টার্কের বলে ওয়েডের হাতে আউট হন তিনি৷ ক্রিজে এরপর দায়িত্ব সামলাতে নামেন ময়ঙ্ক আগরওয়াল ও ঋষভ পন্থ৷ দুই তরুণই খুব একটা মন্দ খেলছিলেন না৷ কিন্তু হেজেলউডের পেস অস্ত্রেই কাহিল হন এই দুই ক্রিকেটার৷ ময়ঙ্কের অবদান ৩৮৷ তাঁর ক্যাচ নেন স্মিথ ৷ অন্যদিকে ঝকঝকে সাবলীলতায় ব্যাট করা ঋষভ পন্থ একটি শর্ট বলে আউট হন ৷ অসাধারণ একটি ক্যাচ নেন ক্যামেরন গ্রিন৷

তাবড় ক্রিকেটাররা ফিরে গেছেন এই অবস্থায় দলের রান দাঁড়িয়েছিল ১৮৬৷ সেখান থেকে সপ্তম উইকটে ক্রিজে দাঁড়িয়ে ছিলেন অভিষেক হওয়া ক্রিকেটার৷ একদিকে ওয়াশিংটন সুন্দর অন্যদিকে শার্দুল ঠাকুর৷ কটা বল সামলাতে পারবেন সদ্য অভিষেক হওয়া ক্রিকেটাররা এই নিয়ে যখন অঙ্ক কষতে ব্যস্ত তখন নিজেদের সাবলীল ক্রিকেট খেললেন ভারতের এই তরুণ দুই বোলার৷

এমনকি সপ্তম উইকেটে ১৯৯১ সালে কপিলদেব ও প্রভাকরের জুটির সবচেয়ে বেশি রানের পার্টনারশিপকেও টপকালেন এই দুই ক্রিকেটার৷

এদিকে এর আগে ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ৩৬৯ তুলল অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় দিন ৫ উইকেটে ২৭৪ নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া৷ ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান গ্রিন এবং অধিনায়ক পেইন বড় ইনিংস না খেলতে পারলেও শেষ দিকে ন্যাথান লিয়ঁ এবং মিচেল স্টার্কের ব্যাটে ভর করেই সাড়ে তিনশো পেরিয়ে যায় অস্ট্রেলিয়া৷ ভারতের হয়ে নটরাজন, শার্দুল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর তিনটি করে উইকেট নেন৷

ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য খুব ভাল হয়নি ভারতের৷ দ্রুত ফিরে যান তরুণ ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা৷ গাব্বার উইকেট বরাবরই পেসারদের সাহায্য করে৷ ফলে স্টার্ক- কামিন্সদের সামলে প্রথম ইনিংসে তাবড় ব্যাটসম্যানদের ব্যর্থতা ঢেকে দিল তরুণদের আপ্রাণ প্রচেষ্টা৷

সিডনিতে হারা ম্যাচ বাঁচানোর পর ব্রিসবেনে আত্মবিশ্বাসী হয়েই ব্যাট করা উচিত অজিঙ্ক রাহানে, রোহিত শর্মাদের৷ যদিও সিডনির ব্যাট হাতে দুই নায়ক হনুমা বিহারী এবং আর অশ্বিনই চোটের কারণে ছিটকে গিয়েছেন৷ ফলে সিরিজ ফয়সালার ম্যাচে অনেক বেশি দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে অভিজ্ঞ রাহানে, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারাদের৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া বড় রানের লিড নিলে ফের সিডনির মতোই ম্যাচ বাঁচানোর জন্য লড়তে হবে ভারতীয়দের৷



Published by:
Debalina Datta


First published:
January 17, 2021, 12:35 PM IST

পুরো খবর পড়ুন





Source link



from WordPress https://ift.tt/2LvJslt
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.