ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
المشاركات

৬ দিনে ৩ বার করোনা পরীক্ষা, ভারতে এসে ইংল্যান্ড দলকে যেতে হবে কড়া কোয়ারেন্টাইনে | Ind vs Eng: england squad will get three days for training before 1st test in chennai | cricket


৬ দিনে ৩ বার করোনা পরীক্ষা, ভারতে এসে ইংল্যান্ড দলকে যেতে হবে কড়া কোয়ারেন্টাইনে

Photo-File

ভারতের মাটিতে ইংল্যান্ডের লম্বা সিরিজ সফল ও সুরক্ষিতভাবে আয়োজন করার একটা বড় চ্যালেঞ্জ৷

#মুম্বই: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সিরিজের জন্য যখন খেলতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল    (England cricket TEam)৷ শ্রীলঙ্কা সফর শেষে ভারতে এসে ৬ দিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ এর ফলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের আগে অনুশীলনের জন্য মাত্র ৩ দিন সময় পাবে৷ দ্য টেলিগ্রাফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি বুধবার ইংল্যান্ড দল চেন্নাইতে পৌঁছবে ৷ সেখানে চারটি টেস্ট ম্যাচের দুটি খেলা হবে৷ কিন্তু তার আগে ৬ দিন কড়াকড়িভাবে কোয়ারেন্টাইন থাকতে হবে৷

শ্রীলঙ্কা সফরে যাননি বেন স্টোকস, জোফ্রা আর্চার, রোরি -রা রবিবার রাতে ভারতে পৌঁছে গেছেন৷ তাঁরা যেহেতু আগে  পৌঁছেছেন তাই জন্য তাঁরা অনুশীলনে দু দিন বেশি অর্থাৎ পাঁচদিন সময় পাবেন৷ সমস্ত ক্রিকেটারদের ভারতে আসার পর করোনা পরীক্ষা হবে ৷ মোট তিনবার করোনা পরীক্ষা হবে৷ শ্রীলঙ্কা পৌঁছনোর পর ৪৮ ঘণ্টা বাদে ইংল্যান্ডের ক্রিকেটারদের মাঠে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছিল৷ কিন্তু ভারতে আসার পর ৬ দিনে তিনবার করোনা পরীক্ষা হবে৷ শ্রীলঙ্কা পৌঁছনোর পর শুধুমাত্র মইন আলি পজিটিভ হয়েছিলেন৷

ভারত এই প্রথম অতিমারির মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন করছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিরিজের আয়োজন অসম্ভব গুরুত্বপূর্ণ৷ কারণ এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার ওপর নির্ভর করবে আইপিএল আয়োজন৷ ২০২০ -র আইপিএল করোনা অতিমারির জেরে গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল৷ এইবার ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকবার জানিয়েছেন যে তাঁরা চান ২০২১ -র আইপিএল দেশের মাটিতেই আয়োজিত হোক৷ তার আগে ভারতের মাটিতে ইংল্যান্ডের লম্বা সিরিজ সফল ও সুরক্ষিতভাবে আয়োজন করার একটা বড় চ্যালেঞ্জ৷



Published by:
Debalina Datta


First published:
January 25, 2021, 1:56 PM IST

পুরো খবর পড়ুন



Source link



from WordPress https://ift.tt/3odDXFi
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.