ষাটের দশকে স্বল্পোন্নত দেশের ধারণাটি আসে। অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে উন্নয়নশীল ও উন্নত—এই দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে জাতিসংঘ। তবে উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়। ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়। মনে রাখতে হবে, স্বল্পোন্নত দেশগুলো কিন্তু উন্নয়নশীল দেশ। মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজারসুবিধা দেওয়া হয়। এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। বর্তমানে বিশ্বে ৪৬টি স্বল্পোন্নত দেশ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান, তিমুর লেসেথো, ইথিওপিয়া প্রভৃতি। এ পর্যন্ত মোট ছয়টি দেশ এলডিসির তালিকা থেকে বের হয়েছে। দেশগুলো হলো মালদ্বীপ, বতসোয়ানা, ইকোইটোরিয়াল গিনি, সামোয়া, কেইপ ভার্দে ও ভানুয়াতু।
from WordPress https://ift.tt/3r8Jqj0
via IFTTT