গত ১০ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। এর ছয় দিন পরই বার্সেলোনার মাঠে আলো ছড়িয়েছেন এমবাপ্পে। নেইমারের মতো একজনের অনুপস্থিতিতেও ক্যাম্প ন্যুতে ত্রাস ছড়াতে সমস্যা হয়নি এমবাপ্পের। সংবাদমাধ্যম আরটিএল এ ব্যাপারে প্রশ্ন রেখেছিল পিএসজি ডিফেন্ডারের কাছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার স্বদেশি ফরোয়ার্ডের ব্যাপারে এমন নেতিবাচক মন্তব্যে ক্ষেপে উঠেছিলেন রীতিমতো, ‘না, আমরা এসব গল্পে বিশ্বাস করতে পারি না। আমি দেখছি, মানুষ এ নিয়ে কথা বলছে। কিন্তু এসব ফালতু কথাবার্তা বন্ধ হওয়া দরকার। আমরা সব সময় চাই, সেরা খেলোয়াড়েরা আমাদের সঙ্গে থাকুক। আপনি কিলিয়ানকে জিজ্ঞাসা করুন, সে–ও চাইবে, তাঁর পাশে নেইমার থাকুক।’
নেইমারের অনুপস্থিতিতে লিগে তিন ম্যাচ খেলেছেন এমবাপ্পে। এতে দুই গোল করেছেন এমবাপ্পে। আর চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচেই করেছেন তিন গোল। এর আগে চোটের কারণে নেইমার মৌসুমের একপর্যায়ে লিগে টানা পাঁচ ম্যাচ খেলেননি। সে সময় চার ম্যাচে দুই গোল ছিল এমবাপ্পের। এ মৌসুমে নেইমার আরও বেশ কয়েকবার চোট ও নিষেধাজ্ঞায় ম্যাচ খেলতে পারেননি। তেমন আরও তিন ম্যাচে শুরু থেকে খেলে চার গোল করেছিলেন এমবাপ্পে। অর্থাৎ লিগে নেইমার ছিলেন না, এমন ১০ ম্যাচে আট গোল এমবাপ্পের। লিগে ২৩ ম্যাচে ১৮ গোল করায় বোঝাই যাচ্ছে, নেইমার মাঠে থাকা বা না থাকা এমবাপ্পের খেলায় প্রভাব ফেলছে না।
from WordPress https://ift.tt/2OrbNdB
via IFTTT