ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
পোস্টগুলি

প্রথম ওপেনার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের ১০০০৷ Rohit Sharma becomes 1st opener to score 1000 runs in World Test Championship– News18 Beganli


#আহমেদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১ রানের জন্য হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)৷ কিন্তু শুক্রবার হিটম্যান রোহিত রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চক্রে প্রথম ওপেনার হিসাবে ১০০০ রান পূরণ করলেন৷ রোহিতের পরেই আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) (৯৪৮) ও দক্ষিণ আফ্রিকার ডিন এলগার (Dean Elgar) (৮৪৮ রান)৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে রোহিত দ্রুততম এশিয়ান ক্রিকেটার হিসাবেও হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন৷ অজিঙ্কা রাহানে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হাজার রান পার করেছেন৷ রাহানের ঝুলিতে আছে ১০৬৮ রান৷ এরপরেই তালিকায় আছেন মার্নাস লাবুশানে (১৬৭৫), স্টিভ স্মিথ (১৩৪১), জো রুট (১৬৩০) ও বেন স্টোকস (১৩০১)৷

এখানেই শেষ নয়, রোহিত দ্রুততম এশিয়ান ওপেনার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ১০০০ রান করলেন৷ মাত্র ১৭ ইনিংসে এক হাজারি হলেন রোহিত৷ গত ডিসেম্বরে এই রেকর্ড ছিল ভারতের ময়াঙ্ক আগরওয়ালের৷ তিনি ১৯টি ইনিংস নিয়েছিলেন৷ তাঁর চেয়ে দুই ইনিংস কম নিলেন রোহিত৷ এদিন তিনি ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবেও টেস্ট ক্রিকেটে ১০০০ রান করলেন৷ তালিকায় সবার ওপরে বিনোদ কাম্বলি (১৪), তিনে চেতেশ্বর পূজারা (১৮)সর্বকালের বিচারে রোহিত তৃতীয় দ্রুততম ওপেনার হিসাবে টেস্টে ১০০০ রান করলেন৷ স্পর্শ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথকে৷ ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার হার্বাট সুটক্লিফ ও লেন হাটন যথাক্রমে ১৩ ও ১৬ ইনিংস নিয়েছিলেন টেস্টে হাজার রান করতে৷

Published by:Subhapam Saha

First published:





Source link



from WordPress https://ift.tt/3kKqcOe
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.