ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ নিজেও রেফারির এই সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন। জানিয়ে দিয়েছেন, সিদ্ধান্তটা মোটেও ভালো লাগেনি তাঁর, ‘যে ফাউলে এই পেনাল্টিটা দেওয়া হলো, সেটা কোনো ফাউলই ছিল না। একটা মৌসুমে অনেক সময় পার করতে হয়, অনেক পর্যায় পার করতে হয়। এই মৌসুমে এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে আর এটা মেনে নিয়েই আবারও আমাদের এগিয়ে যেতে হবে। যে কারণে পেনাল্টিটা দেওয়া হয়েছে, সেটা বল জেতার জন্য পরিষ্কার একটা চ্যালেঞ্জ ছিল। আরেকটা ভুল সিদ্ধান্তের শিকার হয়েছি আমরা, কিন্তু সৌভাগ্যবশত ম্যাচ শেষে সেই সিদ্ধান্ত আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। তাই এই সিদ্ধান্ত নিয়ে এর চেয়ে বেশি কথা বলা উচিত নয় হয়তো।’
from WordPress https://ift.tt/3dUzmnO
via IFTTT