একটি নিরাপদ ও কার্যকর করোনার টিকা চলতি বছরের শেষ নাগাদ পাওয়া নিয়ে আশার কথা শোনালেও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ডব্লিউএইচওর মহাপরিচালক।
করোনা মহামারি নিয়ে ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের দুই দিনের বৈঠকের সমাপনীতে দেওয়া বক্তৃতায় তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, ‘আমাদের টিকা লাগবে। চলতি বছরের শেষ নাগাদ আমরা একটা টিকা পেতে পারি বলে আশা করা যায়। আশা আছে।’
করোনার টিকা পাওয়া গেলে তার সমবণ্টন নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের সব নেতার একাত্মতা ও রাজনৈতিক অঙ্গীকারের আহ্বান জানান ডব্লিউএইচওর মহাসচিব।
from WordPress https://ift.tt/3d6BpVn
via IFTTT