দেশটির পুলিশ বিভাগ জানিয়েছে, মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনেকে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। তবে পুলিশের এ দাবি প্রত্যাখ্যান করেছে ফিলিপাইনের যুব অধিকার সংস্থা কারাপাতান অ্যান্ড দ্য কাবাতান পার্টি। সংস্থাটি জানিয়েছে, আটকের পর তাঁদের হত্যা করা হয়েছে।
এর আগে কমিউনিস্ট বিদ্রোহীদের ওপর চরম আঘাতের নির্দেশ দিয়ে রদ্রিগ্রো দুতার্তে বলেছিলেন, ‘তাঁদের হত্যা করতে হবে। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আঘাত করে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘কমিউনিস্ট বিদ্রোহীদের কোনো আদর্শ নেই। তাঁরা ডাকাতের মতো লড়াই করছেন।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ম্যানিলার নিকটবর্তী কাভিতে প্রদেশে নিহত হয়েছেন শ্রমিকনেতা ইমানুয়েল আসুনশিওন। দেশটির জেলেদের সংগঠন এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
from WordPress https://ift.tt/3sWI7nF
via IFTTT