র্যাব–১১–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নোয়াখালীর বেগমগঞ্জের ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় হওয়া মামলার পলাতক আসামি আবুল কালামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো। তাঁরা হলেন দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন, মামলার প্রধান আসামি বাদল এবং অপর আসামি আবুল কালাম।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুন অর রশিদ চৌধুরী বলেন, আবুল কালামকে রাত সোয়া দশটার দিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রাতে কালামকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বেগমগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া পলাতক আসামি আবুল কালাম নির্যাতনের শিকার ওই নারীর ধর্ষণের অভিযোগে করা মামলারও আসামি।
from WordPress https://ift.tt/2GzsY9i
via IFTTT