ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

MI vs RR: মুম্বইকে একাই টানলেন সূর্যকুমার যাদব, রাজস্থানের লক্ষ্য ১৯৪ | ipl


MI vs RR: মুম্বইকে একাই টানলেন সূর্যকুমার যাদব, রাজস্থানের লক্ষ্য ১৯৪

দুরন্ত ইনিংস সূর্যকুমারের৷ Photo-IPL/Twitter

বোল্ট-বুমরাহ-চাহর সমৃদ্ধ মুম্বইয়ের বোলিং আক্রমণকে সামলে লক্ষ্যে পৌঁছনো একেবারেই সহজ হবে না রাজস্থানের৷

#আবুধাবি: সূর্যকুমার যাদবের দুরন্ত ইনিংসের সৌজন্যে রাজস্থানের সামনে ১৯৪ রানের টার্গেট রাখল মুম্বই ইন্ডিয়ান্স৷ এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ তিনি এবং কুইন্টন ডি কক শুরুটা ভাল করলেও বড় রান পাননি৷ কিন্তু মুম্বই ইনিংসকে একাই টেনে নিয়ে যান তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব৷ ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন তিনি৷

মুম্বই অধিনায়ক রোহিত এ দিন ২৩ বলে ৩৫ রান করেন৷ কুইন্টন ডি কক ১৫ বলে ২৩ রান করে ফিরে যান৷ যদিও ঈষাণ কিষান এবং ক্রুণাল পান্ডিয়া দ্রুত ফিরে গেলেও তাঁদের ব্যর্থতা ঢেকে দেন সূর্যকুমার৷

এ দিন একটা সময়ে মুম্বই ইন্ডিয়ান্সকে যথেষ্টই চাপে রেখেছিল রাজস্থান৷ যদিও শেষ কয়েক ওভারে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়ার আক্রমণাত্মক ব্যাটিং মু্ম্বইকে সেই চাপ কাটিয়ে উঠতে সাহায্য করে৷১৯ বলে ৩০ রানে অপরাজিত থাকেন হার্দিক৷ ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৩ তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ সূর্যকুমার এবং হার্দিকের জুটিতে ওঠে ৭৬ রান৷

পর পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মুম্বই৷ অন্যদিকে হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া রাজস্থান৷ টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ভাবে করলেও কেকেআর এবং আরসিবি-র কাছে হারের পর বেশ চাপে স্টিভ স্মিথের দল৷ ফলে আবু ধাবিতে ছন্দে থাকা মুম্বইকে হারিয়ে জয় পাওয়াটা যথেষ্টই কঠিন হবে রাজস্থানের কাছে৷ এই ম্যাচে মুম্বই প্রথম এগারোয় কোনও পরিবর্তন করেনি৷ কিন্তু রাজস্থান দলে তিনটি পরিবর্তন করেছে৷

আগের ম্যাচে ব্যর্থ হলেও এবারের আইপিএল-এ যথেষ্ট সফল রাজস্থান রয়্যালসের টপ অর্ডার৷ মুম্বইয়ের রান তাড়া করে তারা দলকে জয়ের সরণীতে ফেরাতে পারেন কি না, সেটাই এখন দেখার৷ তবে বোল্ট-বুমরাহ-চাহর সমৃদ্ধ মুম্বইয়ের বোলিং আক্রমণকে সামলে লক্ষ্যে পৌঁছনো একেবারেই সহজ হবে না রাজস্থানের৷



Published by:
Debamoy Ghosh


First published:
October 6, 2020, 9:24 PM IST

পুরো খবর পড়ুন



Source link



from WordPress https://ift.tt/34vRY9f
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.