ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

হার্দিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি মুহূর্তে নাতাশা, মুখ খুললেন প্রাক্তন বয়ফ্রেন্ড On Natasa Stankovic And Hardik Pandyas Loved Up Pic, Her Ex Aly Goni Leaves A Comment | cricket


হার্দিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করলেন নাতাশা, ছবি দেখে মুখ খুললেন প্রাক্তন বয়ফ্রেন্ড!

ভারতে বসেই হার্দিককে চিয়ার আপ করছেন নাতাশা। ছেলে অগস্ত্যকে নিয়ে খেলা দেখছেন মন দিয়ে ।

#মুম্বই: ৩০ জুলাই সুখবরটা এসেছিল পান্ডিয়া পরিবারের তরফ থেকে ৷ বাবা হয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী নাতাশা ৷ ইনস্টাগ্রামে ছেলের পুঁচকে হাতের ছবি শেয়ার করে সুখবরটা নিজেই জানিয়েছিলেন হার্দিক ৷ এরপর ছেলের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন তিনি ।

কিন্তু তাঁদের এই সুখের সংসারে হঠাৎই আগমণ হল আইপিএল-এর । ফলে স্ত্রী আর সদ্যোজাত সন্তানকে ছেড়েই পান্ডিয়াকে পাড়ি জমাতে হল আরব দেশে । কারণ এ বছর দুবাইতে হচ্ছে আইপিএল । আর রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন হার্দিক পান্ডিয়া ।








ফলে একটু তো মন খারাপ হবেই । তবে ভারতে বসেই হার্দিককে চিয়ার আপ করছেন নাতাশা। ছেলে অগস্ত্যকে নিয়ে খেলা দেখছেন মন দিয়ে । শেয়ারও করছেন সেই ছবি । সম্প্রতি অবশ্য নাতাশা শেয়ার করেছিলেন তাঁর আর হার্দিকের মিষ্টি, রোম্যান্টিক একটা ছবি । হার্দিককে পিছন দিক থেকে জড়িয়ে রয়েছেন তিনি । আর সেই ছবিতেই কমেন্ট করেছেন নাতাশার প্রাক্তন বয়ফ্রেন্ড অভিনেতা অলি গেনি । একটি লভ ইমোজি দেন তিনি।

চলতি বছরের ১ জানুয়ারি সারবিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের সঙ্গে বাগদান করেন হার্দিক ৷ বছরের শুরুতেই দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে নাতাশার সামনে হাঁটু গেড়ে বসে, রিয়েল প্রেমিকের মতো নাতাশার হাতে আংটি পরিয়ে দেন পান্ডিয়া ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছিল ৷ তার ঠিক ৫ মাস পর একইসঙ্গে নিজের বিয়ে ও বাবা হওয়ার খবর দিয়েছিলেন পান্ডিয়া।



Published by:
Simli Raha


First published:
October 9, 2020, 10:42 AM IST

পুরো খবর পড়ুন





Source link



from WordPress https://ift.tt/2FesAwl
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.