ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

RR vs MI: জয়ের হ্যাটট্রিকই লক্ষ্য, টসে জিতে ব্যাটিং নিল মুম্বই | ipl


RR vs MI: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মুম্বাই, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত

Photot-IPL/Twitter

পর পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মুম্বই৷ অন্যদিকে পর পর দুই ম্যাচে হারের পর জয়ে ফিরতে মরিয়া রাজস্থান৷

#আবুধাবি: রাজস্থানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা৷ আবু ধাবির যে উইকেটে খেলা হবে তা যথেষ্ট ব্যাটিং সহায়ক বলেই মনে করছে মুম্বই টিম ম্যানেজমেন্ট৷ ফলে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য রোহিতদের৷

পর পর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মুম্বই৷ অন্যদিকে হারের হ্যাটট্রিক আটকাতে মরিয়া রাজস্থান৷ টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত ভাবে করলেও কেকেআর এবং আরসিবি-র কাছে হারের পর বেশ চাপে স্টিভ স্মিথের দল৷ ফলে আবু ধাবিতে ছন্দে থাকা মুম্বইকে হারিয়ে জয় পাওয়াটা যথেষ্টই কঠিন হবে রাজস্থানের কাছে৷ এই ম্যাচে মুম্বই প্রথম এগারোয় কোনও পরিবর্তন করেনি৷ কিন্তু রাজস্থান দলে তিনটি পরিবর্তন করেছে৷

এ বারের আইপিএল-এ শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের৷ চেন্নাইয়ের কাছে প্রথম ম্যাচে হারের পর অবশ্য ধীরে ধীরে ছন্দ খুঁজে পেয়েছে তারা৷ ব্যাটে রোহিত শর্মা, কুইন্টন ডি কক, ঈষাণ কিষান থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড প্রত্যেকেই রান পেয়েছেন৷ অন্যদিকে বল হাতে ট্রেন্ট বোল্ট, জেমস প্যাটিনসন, যশপ্রীত বুমরা বা রাহুল চহার, ক্রণাল পান্ডিয়ারাও দলকে ভরসা দিচ্ছেন৷

এখনও পর্যন্ত আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি টুর্নামেন্ট মিলিয়ে ২২ বার মুখোমুখি হয়েছে দুই দল৷ দুই দলই ১১ বার করে জিতেছে৷



Published by:
Debamoy Ghosh


First published:
October 6, 2020, 7:12 PM IST

পুরো খবর পড়ুন



Source link



from WordPress https://ift.tt/33AkzLp
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.