ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

RR vs MI: বুমরা- বোল্টদের আগুনে বোলিং, হারের হ্যাটট্রিক রাজস্থানের | ipl


বুমরা- বোল্টদের আগুনে বোলিং, পাঁচ বছর পর রাজস্থানকে হারাল মুম্বই

এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করে রাজস্থানের সামনে ১৯৪ রানের টার্গেট রেখেছিল মুম্বই৷

#আবুধাবি: হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল৷ লড়ছিলেন শুধু জস বাটলার৷ তিনি ফিরে যেতেই শেষ হয়ে গেল রাজস্থানের সব আশা৷ মু্ম্বইয়ের বিরুদ্ধে ৫৭ রানে হেরে আইপিএল-এ হারের হ্যাটট্রিক করে ফেলল রাজস্থান৷ মাত্র ১৮.১ ওভারে ১৩৬ রানে শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস৷ চার ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন যশপ্রীত বুমরাহ৷ ৫ বছর পর রাজস্থানকে হারাল মুম্বই৷

এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করে রাজস্থানের সামনে ১৯৪ রানের টার্গেট রেখেছিল মুম্বই৷ জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পর পর উইকেট হারাতে থাকে রাজস্থান৷ ট্রেন্ট বোল্ট এবং যশপ্রীত বুমরাহের দুরন্ত বোলিংয়ের সামনে একে একে ফিরে যান যশস্বী জয়সওয়াল, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসনরা৷ কিন্তু একা লড়ছিলেন জস বাটলার৷ তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল পঞ্জাব ম্যাচের মতোই আবারও অঘটন ঘটালেও ঘটাতে পারে রাজস্থান৷মুম্বইয়ের হয়ে এ দিন দু’টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং জেমস প্যাটিনসন৷

কিন্তু ৪৪ বলে ৭০ রানের মাথায় প্যাটিনসনের বলে অবিশ্বাস্য ক্যাচে বাটলারকে ফিরিয়ে দেন কায়রন পোলার্ড৷ প্যাটিনসনের বলে প্রায় উড়িয়ে দিয়েছিলেন বাটলার৷ কিন্তু বাউন্ডারি লাইনের ধারে অনেকটা উচ্চতায় লাফিয়ে এক হাতে সেই বল প্রথমে ধরে ফেলেন পোলার্ড৷ প্রথম চেষ্টায় বল হাত থেকে ফস্কে গেলেও দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচ সম্পূর্ণ করেন তিনি৷ আর ওখানেই শেষ হয়ে যায় রাজস্থানের যাবতীয় আশা৷

সূর্যকুমার যাদবের ৪৭ বলে ৭৯ রানে অপরাজিত রানের ইনিংসের সৌজন্যে রাজস্থানের সামনে ১৯৪ রানের টার্গেট রেখেছিল মুম্বই৷ম্যাচের সেরাও বাছা হয় তাঁকে৷ এই ম্যাচে জয়ের ফলে চার ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করল মুম্বই৷ দিল্লি ক্যাপিটালসের মতোই ৫ ম্যাচ খেলে চারটি জয় পেল রোহিত শর্মার দল৷ দিল্লিকে টপকে রান রেটের বিচারেও লিগ শীর্ষে পৌঁছে গেল মুম্বই৷ অন্যদিকে পর পর তিন ম্যাচে হেরে ৪ পয়েন্টেই আটকে থাকল স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস৷



Published by:
Debamoy Ghosh


First published:
October 6, 2020, 11:33 PM IST

পুরো খবর পড়ুন



Source link



from WordPress https://ift.tt/30HyGNk
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.