ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

লাইসেন্সহীন ওয়াকিটকি ব্যবহার অপরাধ: বিটিআরসি


অনুমোদনহীন তরঙ্গ ব্যবহার করা এবং লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার, কেনাবেচা দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ কথা জানিয়েছে।

এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিটিআরসি বলেছে, আইন না মানলে দায়ী ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাইসেন্স ছাড়া অনুমোদনহীন বিভিন্ন তরঙ্গে পিএমআর, এসবিআর ও সিমবেসড সেট ব্যবহার, মোবাইল নেটওয়ার্কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জ্যামার, জিএসএম/৩-জি/৪-জি নেটওয়ার্ক বুস্টার ও রিপিটার আমদানি এবং প্রস্তুত, বিদেশি প্রস্তুতকারকের ওয়েবসাইট বা দেশি ও বিদেশি শপ, দেশীয় ইলেকট্রনিক বাজার বা অন্য কোনো মাধ্যম থেকে কেনাবেচা এবং ব্যবহার করা আইনানুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০)–এর ধারা ৫৫ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতিরেকে বাংলাদেশ ভূখণ্ডে বা আঞ্চলিক সমুদ্রসীমায় বা ওপরের আকাশসীমায় বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোনো বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার করবেন না বা কোনো বেতার যন্ত্রপাতিতে কমিশনের বরাদ্দ দেওয়া ফ্রিকোয়েন্সি ব্যতীত অন্য কোনো ফ্রিকোয়েন্সি ব্যবহার করবেন না।



Source link



from WordPress https://ift.tt/35MWzWM
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.