করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়ার ১৪ দিন পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমানের (৫৭) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে তিনি ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান।
মারা যাওয়া মজিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা সদরের সোনারামপুর গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ছিলেন।
মজিবুর রহমানের বড় ভাই মতিউর রহমান বলেন, ১২ জানুয়ারি তাঁর বড় ভাইয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তাঁকে ঢাকায় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জানুয়ারি তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ওই দিন মজিবুর রহমানকে করোনামুক্ত ঘোষণা করা হলেও তিনি শারীরিকভাবে পুরোপুরো সুস্থ হননি। শেষ পর্যন্ত আজ বুধবার করোনামুক্ত হওয়ার ১৪ দিন পর তিনি মারা গেলেন।
from WordPress https://ift.tt/2MO28Np
via IFTTT