ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
পোস্টগুলি

এপ্রিলের মাঝামাঝি মু্ম্বই এবং আহমেদাবাদে হবে টুর্নামেন্ট৷IPL 2021 likely to be hosted by Mumbai and Ahmedabad and 14th season expected to start in mid April– News18 Beganli


#মুম্বই: গত ১৮ ফেব্রুয়ারি চোদ্দদশ আইপিএলের নিলাম (IPL 2021) অনুষ্ঠিত হয়ে গেল চেন্নাইয়ে৷ এবারের জন্য আট ফ্র্যাঞ্চাইজি নিজেদের টিম গুছিয়ে নিয়েছে ভাল ভাবে৷ আইপিএলের ভেন্যুও প্রায় ঠিক হয়ে গেল৷ আগেই জানা গিয়েছিল যে, ক্রিকেটের সবচেয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের আসর এবার বসবে মুম্বইতে৷ কিন্তু এখন জানা যাচ্ছে মহারাষ্ট্রের সঙ্গেই গুজরাতের আহমেদাবাদেও হবে আইপিএল৷ এমনটাই রিপোর্ট সংবাদ সংস্থা আইএএনএস-এর৷

গতবছর করোনার কোপে ক্লোজড ডোর আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে৷ কিন্তু এবার দেশের টুর্নামেন্ট দেশেই ফিরছে৷ আইএএনএস বলছে মুম্বইয়ের চারটি স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি হবে৷ প্লে-অফের ম্যাচগুলি হবে নবরূপে নির্মিত আহমেদাবাদের মোতেরা ক্রিকেট স্টেডিয়ামে৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী থাকবে আইপিএলের৷

বিসিসিআই-এর এক আধিকারিক রবিবার জানিয়েছেন, “এই মুহূর্তে মুম্বইয়ের চারটি স্টেডিয়ামে (ব্রেবোর্ন স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডিওয়াই পাতিল স্টেডিয়াম ও রিলায়েন্স ক্রিকেট স্টেডিয়াম) লিগ ম্যাচগুলি আয়োজনের ব্যাপারে আলোচনা হয়েছে৷ আশা করা হচ্ছে প্লে-অফের ম্যাচগুলি হবে পুনরায় গঠিত মোতেরার সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে৷ যদিও এখনও কোনও সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আশা করা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি বা দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট হবে৷” ঘরের মাঠে আইপিএল দেখার জন্য মুখিয়ে আছেন ফ্যানেরা৷

Published by:Subhapam Saha

First published:





Source link



from WordPress https://ift.tt/3aHc0BW
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.