ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
المشاركات

Rohit Sharma will score big says coach Dinesh Lad | cricket


জবাব দেবে হিটম্যানের ব্যাট, নিশ্চিত রোহিতের কোচ

ঝলসে উঠবে রোহিতের ব্যাট বলছেন ছেলেবেলার কোচ

যাঁর হাত ধরে বড় হয়ে উঠেছেন রোহিত, সেই কোচ দীনেশ লাড নিশ্চিত দুর্দান্ত কামব্যাক করে দ্বিতীয় টেস্টে যাবতীয় সমালোচনার জবাব দেবেন রোহিত।

#মুম্বই: তাঁকে নিয়ে শেষ কয়েক মাস অদ্ভুত জল্পনা চলছিল। হ্যামস্ট্রিং নিয়ে অদ্ভুত ধোঁয়াশা, অস্ট্রেলিয়ায় পৌঁছে মাঠে নামা,ব্যাট হাতে মোটামুটি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে প্রথম টেস্টে ডাহা ব্যর্থ রোহিত শর্মা। ছয় এবং বারো রান দু ইনিংস মিলিয়ে। ভারতের টপ অর্ডারের অন্যতম ভরসা ব্যর্থ হওয়ায় চাপে পড়েছে টিম ইন্ডিয়া। ইতি উতি সমালোচনা শুরু হয়েছে। কেউ বলছেন নাম নয়, রান করে দেখাও, কেউ বলছেন রোহিতকে বসিয়ে দিয়ে রাহুলকে নামানো হোক। কিন্তু যাঁর হাত ধরে বড় হয়ে উঠেছেন রোহিত, সেই কোচ দীনেশ লাড নিশ্চিত দুর্দান্ত কামব্যাক করে দ্বিতীয় টেস্টে যাবতীয় সমালোচনার জবাব দেবেন রোহিত।

ফোনে কান্দিভালি থেকে জানালেন,”প্রথম ইনিংসে আর্চারের বলটায় কিছু করার ছিল না। খেলতেই হত। কিন্তু দ্বিতীয় ইনিংসে লিচের বলে যেভাবে বোল্ড হয়েছিল সেটা টেকনিকের ভুল। বলের লাইনে পা নিয়ে যায়নি। কভার করেনি স্পিন। তাই বোল্ড হয়েছিল। এটা সম্পূর্ণ রোহিতের ভুল। মনে করে দেখুন তার আগে পর্যন্ত একটা বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি মেরে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিল”। কিন্তু ছোটবেলা থেকে রোহিতকে হাতের তালুর মত চেনেন দীনেশ। তাই প্রথম টেস্টে ব্যর্থতা যে দ্বিতীয় টেস্টে রোহিতকে বড় রান পাওয়ার জন্য মোটিভেট করবে নিশ্চিত তিনি।

পরিষ্কার জানিয়ে দিলেন ভারত যদি টস জিততে পারে, তাহলে প্রথম ইনিংসে রোহিতের ব্যাটে বড় রান দেখতে পাচ্ছেন তিনি। পাশাপাশি রোহিত উইকেটে আর একটু ধৈর্যশীল থাকার পরামর্শ ছেলেবেলার কোচের। এই পরামর্শ মেনেই ইংল্যান্ডে বিশ্বকাপে পাঁচটা শতরান করেছিলেন রোহিত। কিন্তু ভারতকে স্পিন বিভাগে উন্নতি করতে হবে মনে করেন দীনেশ লাড। প্রথম টেস্টে অশ্বিন ছাড়া মনে রাখার মত বোলিং কেউ করতে পারেনি সাফ জানিয়ে দিলেন তিনি। নাদিম বাঁহাতি স্পিনার হিসেবে ব্যর্থ। তবে যারা বলছেন দ্বিতীয় টেস্টে অক্ষর এবং কুলদীপ দু’জনকেই জুড়ে দেওয়া উচিত, তাঁদের সঙ্গে একমত নন তিনি। বরং ওয়াশিংটন সুন্দরকে রেখে দিয়ে কুলদীপকে খেলানোর ব্যাপারে মত দিচ্ছেন তিনি।

নিজের যুক্তি স্বপক্ষে তিনি জানিয়েছেন যেহেতু কুলদীপ চায়নাম্যান বোলার এবং ইংল্যান্ড খুব বেশি তাঁকে খেলিনি, তাই ইংলিশ ব্যাটসম্যানদের সমস্যা তৈরি করতে পারেন কুলদীপ। পাশাপাশি ফিল্ডিংয়ে উন্নতি এবং নো বল কমাতে হবে জানিয়েছেন তিনি। কিন্তু রোহিত শর্মা রানে ফিরলে সেটা বড় রান হবে সেটাও জানাতে ভুললেন না দীনেশ লাড।



Published by:
Rohan Chowdhury


First published:
February 12, 2021, 4:57 PM IST

পুরো খবর পড়ুন



Source link



from WordPress https://ift.tt/3qgJrkr
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.