ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ পরিদর্শনে শেরপুরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিরা


এস,আই শাওন:

১০০ বিঘা আয়তন জুড়েফসলের সবুজ মাঠের বুকে গড়ে তোলা হয়েছে বিশাল ‘ক্যানভাস’। দুই রংয়ের (সবুজ,বেগুনী) ধান চাষের মাধ্যমে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। টানা ৩২ দিন ধরে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলার এই কর্মযজ্ঞ চালাচ্ছেন অর্ধশতাধিক কিষান-কিষানি, যার নেতৃত্বে আছেন আটজন কৃষি প্রকৌশলী।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেতে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামসংলগ্ন আমিনপুর ও কেশবপুর মাঠে ১০০ বিঘা জমির ধানখেতে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার নিভৃত পল্লী বালেন্দা গ্রামে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শনে আসেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বাংলাদেশ প্রতিনিধিরা। তারা হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় পরিষদের উদ্যোগে এবং বেসরকারি কোম্পানি ন্যাশনাল এগ্রিকেয়ারের সহযোগিতায় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধুর’ প্রতিকৃতি তৈরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সব শর্তই পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ।

তিনি বলেন, ‘দুই জাতের ধানের চারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তাই আগামী তিনদিনের মধ্যে লন্ডনস্থ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। আর সাতদিনের মধ্যেই ফলাফল জানা যাবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র, সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন, শেরপুর সার্কেল বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা, শেরপুর উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রায়হান পিএএ, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ, জেলা আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



from WordPress https://ift.tt/30nRKiW
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.