ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

বেইলী ব্রিজ নয়, যেন লক্ষ লক্ষ মানুষের মরণ ফাঁদ!


মৌসুমী ইসলাম:

বগুড়া শেরপুরে একটি ব্রিজের বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে শত শত কোমলমতি শিক্ষার্থীসহ কয়েক লক্ষ মানুষ। উপজেলার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি এলাকায় নির্মিত বেইলী ব্রিজটি লক্ষ লক্ষ মানুষের জন্য এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বেইলী ব্রিজটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে ৫ উপজেলার কয়েক লক্ষ মানুষ।

সরেজমিনে দেখা যায়, বগুড়া শেরপুরের ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙ্গে প্রায় ৯ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নতুন করে সেতুর ঢালাই কাজ চলছে। সেতুটির কাজ করছে খুলনার মোজাহার এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

নতুন করে সেতুর ঢালাই কাজ চলার কারণে নির্মাণাধীন নতুন সেতুটির পাশে বিকল্প রাস্তার উপর নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী বেইলী ব্রিজ। অস্থায়ী বেইলী ব্রিজ নির্মানের জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও মাত্র ৫ লাখ টাকা খরচ করে বেইলী ব্রিজ নির্মান করায় গত ২০ দিনে প্রায় ৪ বার ব্রিজের পাটাতন ভেঙ্গে যায়।

পুরাতন ভাঙ্গা পাটাতন দিয়ে জোড়াতালি দিয়ে এই অস্থায়ী বেইলী ব্রিজ নির্মাণ করায় প্রায় প্রতিদিনই খুলে যাচ্ছে এসব পাটাতন। ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকছে যানচলাচল। সেতুর দুইপাশে আটকে পড়ছে যানবাহনের বহর। এই সড়ক দিয়ে চলাচল করা জেলার ধুনট, শেরপুর, সারিয়াকান্দি উপজেলা, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা ও কাজিপুর উপজেলার লক্ষ লক্ষ মানুষ। সেতুটির বর্তমান অবস্থা এতটাই খারাপ যে, যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। কর্তৃপক্ষ এবং নির্মানাধীণ প্রতিষ্ঠানের এমন অবহেলায় অনেক পথচারীরা অসন্তোষ প্রকাশ করেছেন।

জানতে চাইলে নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী শাহজালাল হোসেন ও ম্যানেজার আতিকুর রহমান আতিক বলেন, অস্থায়ী সেতুটি নির্মাণের সময় ভালো পাটাতন না থাকায় ভাঙ্গা পাটাতন লাগানো হয়েছিল। এখন ভালো পাটাতন সংগ্রহ করা হয়েছে। সড়ক ও জনপদ বিভাগের অনুমতি নিয়ে ২ মার্চ থেকে এলাকায় মাইকিং করে সড়ক বন্ধ রেখে ৭২ ঘন্টার মধ্যে আমরা ক্ষতিগ্রস্থ সেতুর পাটাতন পরিবর্তন করে চলাচলের উপযোগী করবো।

এ বিষয়ে বগুড়া সড়ক জনপদের উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার মিত্র বলেন, আমরা ইতোমধ্যে ভালো পাটাতন নিয়ে এসেছি, অতি দ্রুত সেতুর মেরামত কাজ সম্পন্ন করা হবে।



from WordPress https://ift.tt/3041E9f
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.