
এস,আই শাওন:
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলায় পাথর বোঝাই ও খাদ্যবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাক চালক (৪৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।
রবিবার (৭ মার্চ) সকাল ৭টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় (আলাল পোল্ট্রি)’র সামনে এ দুর্ঘটনাটি ঘটে ।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে , ঢাকা থেকে ছেড়ে আসা সার বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট-১৮-০৫৬৭) ও বিপরীতগামী পাথরবোঝাই ট্রাক ( চট্ট মেট্টো ট-১১- ৫১৮৭) রাজাপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে পাথর বোঝাই ট্রাকের ড্রাইভার নিহত হযন এবং উভয় ট্রাকের দুইজন গুরুতর আহত হযন। তারা জানান, ট্রাকের চালক ঘুমিয়ে গিয়ে হেলপারকে দিয়ে গাড়ি চালানোয় দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেকে) নিয়ে যাওয়া হয়। এবং নিহতকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাৎক্ষণিক সকলের নাম ঠিকানা পাওয়া যায়নি। ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর চলাচল এখন স্বাভাবিক রয়েছে।
from WordPress https://ift.tt/38hkzSE
via IFTTT