ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!

শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত


মৌসুমী ইসলাম:

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। কর্মসূচি অনুযায়ী দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনর মধ‍্য দিয়ে উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রোববার (৭ মার্চ ) সকাল ১০ সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোঃ রায়হান পি এএ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবরিনা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আমির হামজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বগুড়া সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব।

উল্রেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়। ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।



from WordPress https://ift.tt/3btNXqR
via IFTTT

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.