
মৌসুমী ইসলাম:
বগুড়ার শেরপুরে আলুর বাজারদর স্থিতিশীল রাখতে কোল্ড স্টোরের মালিক, ম্যানেজার, আড়তদার, পাইকারী ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মর্তা মো: লিয়াকত আলী সেখের আহ্বানে এবং সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়অ
সভায় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, শেরপুর থানার (ভারপ্রাপ্ত) অফিসার-ইন-চার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সি সাইফুল বারী ডাবলু।
সভায় কৃষি বিপণন অধিদপ্তর এবং বগুড়া জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত পত্রের মূল বিষয়বস্তু পাঠ করে এবং তা লিফলেট আকারে বিতরণ করে ইউএনও বলেন, বগুড়া জেলায় ১০ লক্ষ ৮৩ হাজার ৬৪০ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে যা চাহিদার তুলনায় ৯,৭৭৬৭০ মেট্রিক টন বেশি। তাই এ জেলায় আলুর ঘাটতির কোন সম্ভবনা নেই।
এসময় ইউএনও সংশ্লিষ্ট সবাইকে সরকার নির্ধারিত প্রতি কেজি আলু কোল্ডস্টোর পর্যায়ে ২৩ টাকা, পাইকারী পর্যায়ে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা মূল্যে বিক্রির অনুরোধ জানান । তিনি হুশিয়ারী উচ্চারণ করে আরোও বলেন, সরকারের এই নির্দেশ অমান্য করলে বা অবৈধভাবে মজুদ কওে কোন ধর ণের কারসাজি করে কৃত্রিম সংকট তৈরী বা গুজব রটিয়ে দাম বৃদ্ধি করলে সরকার আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
from WordPress https://ift.tt/3lXW94K
via IFTTT