
তারিকুল ইসলাম, ধুনট (বগুড়া).
বগুড়ার ধুনটে নিউ ইয়ার সিলিব্রেশন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় এমপি কিংসকে হারিয়ে ভাইÑব্রাদার্স টিম জয়লাভ করেছে। মঙ্গলবার রাতে উপজেলার চালাপাড়া দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে উক্ত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মাসুদ রানা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল ওহাব, সমাজসেবক ওবাইদুল হক ফজলু, হাশেম রেজা, লিমন, তারিকুল ইসলাম, রুহুল, রাসেল মাহমুদ, রতন, মিঠু, বাবু, মেমিন ও শাহীন প্রমুখ।
from WordPress https://ift.tt/3nY4ZB4
via IFTTT