ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ Download Now!
পোস্টগুলি

সচিন তেন্ডুলকরের অন্য ইনিংস শুরু! পরিচালক অভিনয় দেও


#মুম্বই: বিরাট কোহলি তাঁকে কাঁধে নিয়ে ঘুরেছিলেন গোটা স্টেডিয়াম। তিনি সর্বজনীন ‘গড অফ ক্রিকেট’ সচিন তেন্ডুলকর। আধুনিক ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। আত্মজীবনী লেখা হয়ে গিয়েছে অনেকদিন আগেই। কিন্তু আজও তাঁর অদম্য, অনমনীয় দুঃসাহসকে কুর্নিশ জানায় সারা পৃথিবী। আজও মানুষ জানতে চায় তাঁর বাইশ গজে টিকে থাকার রহস্য। তাঁর সাফল্যের রহস্য। এবার তা ধরা পড়ল বিজ্ঞাপনী ছবিতে।

ছবির পরিচালক অভিনয় দেও। তাঁর পরিচালনায় এবার সচিনের সাফল্যের রহস্য। “সফল হতে গেলে সবার আগে ব্যর্থ হতে হয়। ব্যর্থতার গভীরে লুকিয়ে আছে সফল হওয়ার ম্যাপ।জীবনে বহু বার অগুনতি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা। আর সেই সব কিছু থেকেই অনবরত শিক্ষালাভ,” জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

“চুপচাপ নিজের কাজ করে যাওয়া। নেভার গিভ আপ স্পিরিটটাই আসলে সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটের জ্যোতিষ্ক। এই স্পিরিট আজকের প্রজন্মের কাছেও প্রেরণা। সাফল্যের জন্য শুধু লক্ষ্যে দৌড়ে গেলেই হবে না, স্থৈর্য চাই। অপেক্ষা করার ধৈর্য চাই। আজকের প্রজন্ম মানসিক অবসাদের শিকার। ব্যর্থতায় মুষড়ে পড়ে। সচিন তেন্ডুলকরের জীবন যদি কেউ স্টাডি করে, তবে বুঝতে পারবে যে সচিন কীভাবে নিজের অসফল মুহূর্ত গুলোই অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। ” বলেছেন পরিচালক।

তাই আর পাঁচটা বিজ্ঞাপনী ছবির মতো নয়, এটি বানানো হয়েছে ডকুমেন্টারি কায়দায়। মাস্টার ব্লাস্টারের সব ফুটেজ স্টাডি করে সেরা শটগুলো নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যেই এই বিজ্ঞাপনী ছবি 6.5 কোটিরও বেশি ভিউ হয়েছে। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তাঁর বন্ধু শেওয়াগ। দিশা পাটানি তো বলেই ফেললেন যে, নতুন করে প্রেমে পড়েছেন সচিন তেন্ডুলকরের! শ্রদ্ধা কাপূরও তাঁর সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন টুইটারে।

শর্মিলা মাইতি





Source link



from WordPress https://ift.tt/3bu9X4M
via IFTTT

একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.